1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভারতে বাসে আগুন, নিহত ১১

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মহারাষ্ট্রে একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তারা বলেছেন, আজ ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতর কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে।

অপর এক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের আবাসিক ডেপুটি কালেক্টর ভাগবত ডইফোড দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলা কালেক্টর গঙ্গাথরন টি দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, পুসাদ থেকে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। অন্য দিকে ধুলের দিক থেকে একটি ট্রাক আসছিল। নাসিক-ঔরঙ্গাবাদ রোডের হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নাসিকের ফায়ার ব্রিগেড উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ