1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
রাণীশংকৈল প্রতিনিধি // ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রতিবেশি পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (৭ অক্টোবর) যৌন নিপীড়নের শিকার ওই শিশুর বাবা ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে শুক্রবার রাতেই এলাকাবাসী ছোট খোঁচাবাড়ি এলাকার ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়ক অবরোধ করে পাঁচ বছরের শিশু নিপীড়নকারী নরপশু হুমায়ুনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কে যানজটের সৃষ্টি হলে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন এসে আসামিকে রাতের মধ্যেই গ্রেপ্তার করার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।

ভুক্তভোগীর পরিবার জানান, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটিকে অভিযুক্ত হুমায়ন কবির খাবারে লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে ও শিশুটির মুখ চেপে ধরে যৌনিতে আঙ্গুল ঢুকিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। কিন্তু এ ঘটনাটির কথা অভিযুক্তের নানা ধরণের হুমকি-ধমকির কারণে গোপন রেখেছিলেন শিশুটির মা। পরে যৌন নিপীড়নের ফলে দিন দিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গত ৪ অক্টোবর দুপুরে হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালমা সুতলনা জানান, এটি র‌্যাপ না হলেও এটি কিন্তু একটি সেক্সচুয়াল অ্যাসল্ট অর্থাৎ যৌন নিপীড়ন। তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন।

হুমায়ুন এর আগেও এধরণের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলে শুনেছেন স্থানীয়রা। আর যাতে নারী ও শিশুদের সাথে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটাতে না পারে তাই সুষ্ঠু তদন্ত করে তার কঠোর শাস্তি দাবি করেন স্থানীয়রা ও ভুক্তভোগীর স্বজনরা।

শিশুটির পরিবার থানায় মামলা করার আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে অভিযুক্ত হুমায়ুন করিরের কাছে শিশুটিকে যৌন নিপীড়ন করার কথা জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘প্রায় ৩ মাস আগে তার ঘরে শিশুটি একাই রিমোট নিয়ে টিভি দেখছিল। তখন তাকে তিনি টিভি দেখতে নিষেধ করেন। কিন্তু শিশুটি টিভি বন্ধ করার জন্য রিমোট দিতে না চাইলে রিমোট নেয়ার সময় শিশুটি হাতপা ছোড়া ছুড়ি করে। এসময় শিশুটির শরীরে কোথায় তার হাত লেগেছে তা তার জানা নেই।,

এছাড়াও ভুক্তভোগী পরিবারকে নানা ধরণের হুমকি দেয়ার কথা অস্বীকার করে তিনি আবার বলেন, ‘গত ১৫ দিনের মধ্যে দুইবার ওই শিশুর পরিবারের সাথে তার ঝগড়া হয়েছিল। তখন সেই মহিলাকে থ্রেট করেছিলেন ও মারতেও উদ্ধত হয়েছিলেন। তার জের ধরে এই হয়রানি করছেন তাকে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, যৌন হয়রানি করার অভিযোগে শিশুটির বাবা শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক মামলা নিয়েছি ও আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ