1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বিএনপি নয়, আ.লীগ নির্বাচনকে ভয় পায়: ফখরুল

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। বিএনপি নির্বাচনে ভয় পায় না। আওয়ামী লীগই নির্বাচনে ভয় পায়।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ  সব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন করতেই চাই। কিন্তু সেটা তো হতে হবে নির্বাচনের মতো। ভোটের আগের রাতে নির্বাচন হয়ে যাবে, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে, বিরোধী দলের প্রার্থীরা কেউ প্রচারণা চালাতে পারবে না, এটা তো হতে পারে না।’

তিনি বলেন,  নির্বাচনে  ‘আমাদের ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। বরং উল্টো তারাই ভীতু হয়ে আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‌‘তারা (সরকার) চান বিরোধী দল নির্বাচনে না আসুক। উনারা ফাঁকা মাঠে গোল দিতে চান। দেশে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ