1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসীর উদ্দীন সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেলেও বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।

ওসি মো. নাসীর উদ্দীন জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা দিদার পরিবহনের যাত্রীবাহী বাস বাগেরহাটের মোংলায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে গাছটি ভেঙে গিয়ে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ