1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গুলি ছুড়ে যুবককে তুলে নিয়ে গেল ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৯২ 0 সংবাদ টি পড়েছেন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফ উপজেলায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আব্দুর রহমান আবছার নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে মোহাম্মদ শরীফ (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

আব্দুর রহমান ৮ নম্বর ওয়ার্ডের বড় ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ একই এলাকার মৃত মো. সোনালীর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে পানের বরজে কাজ করার সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আব্দুর রহমানকে নামে একজনকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ