1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে আ’লীগ নেতা সবুজের রুহের মাগফিরাত কামনায় তাসরিফুল হিকমাহ মাদ্রাসায় দোয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৯৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর খান সবুজের রুহের মাগফেরাত কামনায় নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকায় চলমান স্বনামধন্য তাসরিফুল হিকমাহ প্রি ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যেগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সকল হেফজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে আ’লীগ নেতা সবুজের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে মাদ্রাসাটির পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রিয়াজ উদ্দীন ঢালী ও নির্বাহী পরিচালক-অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ চৌধুরী আ’লীগ নেতা সবুর খান সবুজের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আব্দুস সবুর খান সবুজ বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরিশাল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। গত শনিবার দিবাগত রাত দেড়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের স্বজনরা জানান, শনিবার রাতে রুপাতলীর সোনারগাও টেক্সটাইল সংলগ্ন আর্দশ সড়কস্থ নিজ বাস ভবনে বসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কিছুক্ষন পরে তার মৃত্যু হয়।

এদিকে রবিবার বাদ আসর নিজ বাস ভবনের পাশে আদর্শ সড়কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ মহানগর ও ওয়ার্ড আ’লীগের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ