1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ব্যবসায়ীর বাড়িতে মজুদ ২৩২৮ লিটার তেল!

  • প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫০০ 0 সংবাদ টি পড়েছেন

 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্টনভর্তি এসব তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, এক ব্যবসায়ী বেশকিছু সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাকে সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ