1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গুলিস্তানের হকার্স মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫৮৮ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

 

রোববার দুপুরে গুলিস্তানের হকার্স মার্কেটের অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানটি পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।

এ উচ্ছেদ অভিযানের বিষয়ে সিটি কর্পোরেশনে পক্ষ থেকে বলা হচ্ছে, এই মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বিষয়টি অবগত করে বারবার দোকান মালিকদের নোটিশ দেয়া হয়েছে, জানানো হয়েছে।

তবে দোকানের মালিক বা যারা দোকান পরিচালনা করছেন তাদের অভিযোগ এ উচ্ছেদ অভিযানের বিষয়ে আগে থেকে তাদের কিছুই জানানো হয়নি।

দুপুরে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সিটি কর্পোরেশনের বিশেষ যান্ত্রিক গাড়ির মাধ্যমে মার্কেটের সামনে অংশের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে মার্কেটের ভেতরের দোকানগুলোও ভাঙ্গা হবে।

মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, দোকান মালিকদের আমরা বারবার নোটিশ দিয়েছি, দোকানগুলো ফাঁকা করে দিতে বলেছি। তারা কথা শোনেনি। এরই ধারাবাহিকতায় আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমরা এখানে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে বহুতল মার্কেট নির্মাণ করব।

মার্কেটটির সাধারণ সম্পাদক বলজুল রহমান বলেন, আমাদের দাবি ছিলো এখানে ভালোভাবে মার্কেট নির্মাণের, সিটি কর্পোরেশন আমাদের দাবি শুনেছে। আজ উচ্ছেদ অভিযান চলছে এরপর মার্কেট নির্মাণের কাজ শুরু হবে। সবাই লটারির মাধ্যমে এখানে মার্কেট হওয়ার পর দোকান বরাদ্দ পাবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন এই মার্কেট উচ্ছেদের জন্য আমাদের বারবার নোটিশ দিয়েছে, আমরা দাবি জানিয়েছিলাম রমজান মাস, ঈদ পর্যন্ত আমাদের সময় দেয়া হোক। তারা আমাদের দাবি মেনে ঈদের পর আজ মার্কেট উচ্ছেদে অভিযানে নেমেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ