1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বি.এন.পি নেতা মকবুলের মুক্তির দাবীতে ২৬ এপ্রিল বরিশাল মহানগর বি.এন.পি’র দায়সারা সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৫৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // কিছুদিন পূর্বে ঢাকা নিউ মার্কেটের ব্যাবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বি.এন.পি নেতা এ্যাড. মকবুল হোসেনের মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বি.এন.পি-র গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ বরিশাল মহানগর বি.এন.পি উদ্যেগে ঐ দিন বেলা ১১ টায় আগে বা পরে প্রতিবাদ সমাবেশ’র কর্মসূচী বরিশাল মহানগর বি.এন.পি-র আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে শুরু হয় মাত্র ৩০/৩৫ জন নেতা কর্মীদের নিয়ে।

 

নেতা কর্মীদের ফোনা-ফুনির পর শেষ পর্যন্ত তা নেতা-কর্মী ও জনগন সহ ৫৫/৬০ জন পর্যন্ত ঐ সমাবেশ সফল করতে উপস্থিত হতে দেখা যায়। বরিশাল মহানগর বি.এন.পি-র অধীনে ৩০টি ওয়ার্ড আছে, বর্তমান আহবায়ক কমিটিতে আছেন ৪২ জন সদস্য। এছাড়াও অংগ দল গুলোর মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের বরিশাল মহানগরে পূর্নাঙ্গ কমিটি সহ প্রত্যেকটি অঙ্গ দলের ৩০টি ওয়ার্ডই পূর্নাঙ্গ কমিটি আছে। সবগুলো কমিটি থেকে যদি গড়ে ০৫ জন করে নেতা-কর্মী কর্মী-সূচীতে অংশ গ্রহন করে তাতেও দুর্বল ভাবে হলেও দেড়/দুই শত নেতা-কর্মী উপস্থিত হওয়ার কথা। বর্তমান বরিশাল মহানগর বি.এন.পি-র এই দৈন্যদশা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বি.এন.পি-র অনেক সিনিয়র নেতা এ বিষয় বলেন যে, বরিশাল মহানগর বি.এন.পি-র বর্তমান ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি-র প্রায় ২৮/২৯ জন ওয়ার্ড পর্যায়ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, কিছু সদস্য রাজনীতিবিদিই নয়-তারা ঠিকাদার, ৪২ সদস্যের ৪/৫ যুগ্ম আহবায়ক আছে-যারা ১০০ ভাগ আওয়ামী ঘরানার লোক। এই ৪/৫ জন ২৬ এপ্রিলে প্রোগ্রমে তো আসেন নাই-পূর্বের প্রোগ্রাম গুলোতেও তাদের তেমন একটা দেখা যায় না।বিগত ২৬ এপ্রিলের প্রোগ্রামে বরিশালে বি.এন.পি প্রেমী জনগন খুবই হতাশ। বর্তমান আহবায়ক ও সদস্য সচিব এবং যুগ্ম আহবায়কদের সাংগঠনিক যোগ্যতা ও ব্যক্তি হিসাবে বরিশাল মহানগরে তাদের গ্রহন যোগ্যতার বিষয় সর্ব মহলে প্রশ্ন উঠা শুরু হয়েছে।

 

 

বরিশাল মহানগরে এই মূহুর্তে একটি আন্দোলন মুখী বি.এন.পি খুবই জরুরী বলে বিএনপি সংশ্লিষ্টরা মনে করেন। বিগত ২৬ এপ্রিল ২০২২ তারিখ বরিশাল অস্বিনী কুমার টাউন হল সংলগ্ন বি.এন.পি অফিস চত্বরে বরিশাল মহানগর বি.এন.পি যে বিক্ষোভ সমাবেশ করেছে তা ছিলো বলতে গেলে জনশূন্য, কর্মীশূন্য। উল্লেখ্য যে, ২৬ এপ্রিলের ঐ সমাবেশে বরিশাল মহানগর বিএনপি’র নবগঠিত ৪২ সদস্যের আহ্বায়ক কমিটির মাত্র ১৪ জন উপস্থিত ছিলে, যা খুবই দুঃখজনক ও লজ্জাস্করও বটে (ছবি কথা বলে)। তাই সময় থাকতে একটি আন্দোলন মুখী দায়িত্বশীল সংগঠকদের নেতৃত্বে এনে দূর্বল বিএনপির কবল থেকে একটি সবল ও সক্ষম বিএনপি হাতে নেতৃত্ব অর্পন করা এখন সময়ের দাবী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ