1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৮৬ 0 সংবাদ টি পড়েছেন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি // বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৭) ও আরিফ হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে তারেক কুমিল্লার লাকসামের নওয়াপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে এবং আরিফ একই উপজেলার কাগঘড় হাজীপাড়ার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে মাদক পাচার রোধে বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের বশিরপুর ঈদগাহ মাঠের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে ওইদিন রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ