1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বালু উত্তোলনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩১৯ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লা বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, পেরুল গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান (৬) ও মো. রোহান(৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হন। এই সময় দুই ছেলে বাবার সাথে ধানক্ষেতে যায়। বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের গরমে বাচ্চাদের কষ্ট হবে তাই বাবা দশটার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এলাকার আশেপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেন। বিকেল ৪টায় স্থানীয় একজন ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের পানিতে ভেসে উঠা দুই ভাইকে দেখে এলাকার লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত দুই শিশুর বাবা সাখাওয়াত জানান, আমার দুই ছেলে ছিল। তাদের লাশ আমি কাঁধে করে পাশাপাশি কবরে শুইয়েছি। এটা কত কষ্টের তা আমিই বুঝি।

তিনি বলেন, গত দুই মাস পূর্বে পেরুল গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করে বিক্রি করেন। ওই ড্রেজার মেশিনের বালু উত্তোলনের স্থানটি লোকালয়ের মাঝেই। যার পাশে দেয়া হয়নি কোন নিরাপত্তা বেষ্টনী। আমরা বার বার তাকে বলেছি নিরাপত্তা বেষ্টনী দিতে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিকেও জানিয়েছি। শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে একটি নোটিশ দেয়া হয়েছে দীন মোহাম্মদকে। কিন্তু তার পরেও তিনি কোন ব্যবস্থা নেননি।

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। রাত ৮টায় দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহতদের বাড়িতে গিয়েছি। দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি যেন নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে। এটা নিয়ে বসবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ