1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩০০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ সামনে রেখে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় এমন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে এ যানজট সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, ঈদে যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় আজ সকাল থেকেই এ মহাসড়কে যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যানজটের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে সেতুর গোল চত্বর থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে যানজট সৃষ্টি হয়েছে।

তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গাড়ির প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্ব পাশে যানজট রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ