1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জাতীয় দলে লবিং নেই দাবি মাশরাফির

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৫৮ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পর এবার ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ থেকেও বাদ পড়াটা যেন মেনেই নিতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি। টানা তিন সিরিজ থেকে বাদ পড়ার পর একপ্রকার ক্ষুব্ধ হয়েই সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে রাহির বলে গতি কম থাকায় তাকে বাদ দেয়া হয়েছে। তবে তাদের এই যুক্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমের সামনে রাহি বলেন, জাতীয় দলে তার কোনো লবিং নেই ও তার হয়ে কথা বলার কেউ নেই।

রাহির এমন বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটপাড়ায়। জাতীয় দলের এই পেসারের এমন বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের সফলতম পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাহির এমন দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিপিএলের এবারের আসরের শেষ ম্যাচের খেলা শেষে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, জাতীয় দল কোনো লবিংয়ের জায়গা নয়। এখানে পারফরম্যান্স দিয়েই টিকে থাকতে হয়।

মাশরাফি আরও বলেন, এই বিষয় নিয়ে আলাদা করে মন্তব্য করার কোনো সুযোগ নেই। জাতীয় দলে অনেকে মনে করে লবিং ব্যাপারটি আছে। আসলে এখানে তেমন কোনো সুযোগই নেই। পারফরম্যান্স করলে দলে থাকবে। দিন শেষে আমি বারবার একটা কথা বলি, এখানে আবেগের কোনো জায়গা নেই।

জাতীয় দলের সফলতম এই সাবেক অধিনায়ক বলেন, এটি খুবই পেশাদার একটি জায়গা। টিকে থাকতে হলে পারফরম্যান্স করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে। হয়তো রাহির এখন তেমনটা যাচ্ছে।

আশাবাদ ব্যক্ত করে মাশরাফি আরও বলেন, এতো আলোচনা না করার চেয়ে কীভাবে ফিরে আসা যায় সে পথ বের করবে রাহি নিজেই। আবেগ বর্জন করে মাঠের খেলায় মনোযোগ দিতেও রাহিকে আহ্বান জানান মাশরাফি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ