1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভারতে মুসলিম বিদ্বেষ যন্ত্রণা দেয়: পদ্মলক্ষ্মী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৬০ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতে মুসলিম বিদ্বেষ নিয়ে একাধিক পোস্ট করেছেন ‘টপ শেফ’-এর খ্যাতনামী সঞ্চালিকা ইন্দো-আমেরিকান সুপারমডেল তথা লেখিকা পদ্মলক্ষ্মী। লিখেছেন, ‘ভারত আপাদমস্তক একটি মুসলিম বিদ্বেষী দেশে পরিণত হয়েছে। সেই বিদ্বেষ থেকে ঘনঘন সন্ত্রাস এবং ষড়যন্ত্রের ইতিহাস তৈরি হচ্ছে কেবল। এতে লাভ কী?’

বুধবার পোস্ট করা ওইসব লেখায় পদ্মলক্ষ্মীর প্রশ্ন- সহিষ্ণুতার ঐতিহ্য কোথায় গেল?

তিনি বলেন, ‘মুসলিম মাত্রই খারাপ, এ দেশে আমজনতার মধ্যে ক্রমেই যেন বাড়ছে এমন ধারণার প্রবণতা।’

এত দিনের সর্বধর্ম সমন্বয়ের গরিমা হারিয়ে ভারত কেবলমাত্র একটা হিন্দুরাষ্ট্রে পরিণত হয়েছে দেখে তিনি লজ্জিত বলে জানিয়েছেন পদ্মলক্ষ্মী।

টুইটে তার বার্তা- ‘নির্বিচারে মুসলিমদের প্রতি হিংসার উল্লাস, সন্ত্রাসের উদযাপন আমায় আতঙ্কিত করে। সেই সঙ্গে যন্ত্রণা দেয়। এই কি পরিণাম ভারতের মতো সম্পদশালী অতিথিপরায়ণ দেশের?’

শেষ টুইটে পদ্মলক্ষ্মী লেখেন, ‘হিন্দুরা, শুনুন। দয়া করে সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মানুষ বলে মনে করুন। সুপ্রাচীন এই ভূখণ্ডে তবেই আবার সর্বধর্মের মানুষ শান্তিতে পাশাপাশি থাকতে পারবেন।’

সূত্র:আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ