1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আগুন দিয়ে চুলায় দগ্ধ বলে প্রচার!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ 0 সংবাদ টি পড়েছেন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি // কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দগ্ধ গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে উপজেলার গুনাইঘর গ্রামের আসাদ সরকারের সঙ্গে বিয়ে হয় পদ্মকোট গ্রামের অপুল সরকারের মেয়ে সাদিয়া আক্তারের। প্রথমে সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু গত ৫-৬ মাস ধরে যৌতুকের টাকার জন্য সাদিয়াকে চাপ দিচ্ছিলেন আসাদ। বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে না দিলে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেন সাদিয়াকে। নির্যাতনও চালান তার ওপর। এর মাঝে তাদের একটি ছেলে সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই মারা যায়। এ ঘটনার পর যৌতুকের জন্য আরও চাপ দেন আসাদ ও তার পরিবারের লোকজন।

সাদিয়ার বাবা অপুল সরকার প্রবাস থেকে বাড়ি ফিরে বর্তমানে বেকার। বাবার কাছে এত টাকা চাইতে পারবেন না জানালে সাদিয়ার ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা নির্যাতন চালান আসাদ। গত ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় ভাড়া বাসায় সাদিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আসাদ। পরে প্রতিবেশীদের কাছে প্রচার করেন-‘গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছেন সাদিয়া’। এরপর তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় নেওয়া হয়।

হাসপাতাল থেকে সাদিয়ার ছোট বোন নাদিয়া আক্তার জানান, তার বোনকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করেছে আসাদ ও তার পরিবার। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় বুধবার রাতে কয়েকজনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তার আসাদকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ