1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিষাক্ত গ্যাসের তাপে ২৫০ বিঘার ধান নষ্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩০৭ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // গাজীপুরে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের তাপে প্রায় ২৫০ বিঘার ধান নষ্ট হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় অর্ধশত ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশের নেই বৈধ কাগজপত্র। তবে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ ইটভাটার কালো ধোঁয়ার কারণে প্রতিবছর হাজার হাজার মণ ধান নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাসের কারণে মহরাবহ গ্রামে প্রায় ২৫০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের বারবার খবর দিয়েও কোনো প্রতিকার পাইনি বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা।

নাসির ব্রিকস্ ভাটার মালিক নাসির বলেন, কৃষকের ধান নষ্ট হওয়ার ঘটনা সঠিক। তবে ইটভাটার কারণে ধানের ক্ষতি হলে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হবে।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইটভাটার গ্যাসের তাপে ধান পুড়ে যাওয়ার বিষয়ে আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ