1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের জায়গায় নাঈম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৮০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে ডিপিএলে শেখ জামালের হয়ে খেলতে গিয়ে আঙ্গুলের হাড় ভেঙে যায় মেহেদী হাসান মিরাজের। শেখ জামালের হয়ে ফিল্ডিংয়ের সময় পাওয়া এই চোটেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, মিরাজের আঙুলের এক্স রে করার পর সেখানে চিড় ধরা পড়েছে। তার আহত জায়গা আপাতত বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় আগামী তিন সপ্তাহের জন্য তার বিশ্রামে থাকা লাগবে। সে মোতাবেক আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে দলে পাওয়া যাচ্ছে না।

মিরাজের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পড়েছে অফ স্পিনার নাঈম হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজের প্রথমটি হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ঢাকায় ফিরে ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ