1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিসিবি কর্মীদের জন্য ১০ লাখ টাকা ঈদ উপহার সাকিবের

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩২৭ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // ঈদ আসে সকল মানুষের মন পবিত্রতা আর নির্মল আনন্দে ভরিয়ে দিতে। ধনী-গরীব সকলের কাছেই ঈদের খুশির আমেজটা একটু অন্যরকমই। এবার আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন পদস্থ কর্মীদের সাথে সেই খুশি ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার স্বরূপ ১০ লাখ টাকা দিলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের ঈদ উপহার পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা কর্মীরা। বিসিবির অফিস সহকারী থেকে শুরু করে মাঠকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের খুশি ভাগ করে নিতেই সাকিব এই উপহারের হাত বাড়িয়ে দিলেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঝামেলা এড়াতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে সাকিব নিজে সরাসরি না দিয়েবিসিবির মাধ্যমে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিসিবির স্টাফদের কাছে।

বিসিবির সেই কর্মকর্তা আরও জানান, সাকিব ঈদ উপহার পাঠিয়ে বলে দিয়েছেন, টাকাটা যেন কর্মীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়। এ ছাড়া কেউ যেন বঞ্চিত না হোন, তাই সাকিব নিজেই নির্ধারণ করে দিয়েছেন কারা কারা পাবে এই ঈদ উপহার।

তবে সাকিব বাদেও বিসিবির নিম্ন পদে কাজ করা এসব মাঠ ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ