1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দুই দশক পর বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // সর্বশেষ বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খন্না অভিনীত ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। তবে এখন তিনি জনপ্রিয় লেখিকা হিসেবে পরিচিত। ২০ বছর পর ৪৮ বছর বয়সে ফের বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল খন্না।

নিজের লেখা গল্পেই অভিনয় করছেন নায়িকা। জনপ্রিয় ছোটগল্প সংকলন ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর একটি গল্প ‘সালাম নানি আপা’। এই কাহিনিকেই পর্দায় রূপ দিতে চলেছেন বিজ্ঞাপন দুনিয়ার চেনা পরিচালক সোনাল ডাবরাল। এই ছবি দিয়েই বড় পর্দায় পরিচালনার হাতেখড়ি হচ্ছে তার। প্রযোজনায় থাকবে- অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, এলিপসেস এন্টারটেনমেন্ট এবং মিসেস ফানিবোনস মুভিজ।

এই নিয়ে টুইঙ্কেলের দু’টি ছোটগল্প ছবি হল। ২০১৮-য় তৈরি ‘প্যাডম্যান’ ছবিটি ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ থেকেই নেয়া। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রীর স্বামী অক্ষয় কুমার।

নতুন ছবির গল্পে লেখিকা তার দিদা এবং দিদার বোনের সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই সঙ্গে রয়েছে জীবন সম্পর্কে, প্রেম, বুদ্ধিমত্তা সম্পর্কে টুইঙ্কেলের নিজস্ব দৃষ্টিভঙ্গি। সে সবই ধরা হবে ছবিতে। সূত্র: আনন্দবাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ