1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চট্টগ্রামে বাস উল্টে পথচারীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ হোসেন সীতাকুণ্ডের সলিমপুরের মাস্টার কলোনীর বাসিন্দা।

ওসি বলেন, ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটপাতে উঠে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় বাস যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও পথচারী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।

চট্টগ্রাম নগরীর যানজট কমাতে দূরপাল্লার যানবাহনগুলোকে বায়েজিদ লিংক রোড ব্যবহারের পরামর্শ দিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ কারণে চট্টগ্রামের বাইরে থেকে আসা বিভিন্ন গাড়ি শহরের প্রধান সড়ক দিয়ে না এসে বিকল্প সড়ক হিসেবে লিংকরোডটি ব্যবহার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ