1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হবিগঞ্জে তরুণীর স্তন ও হাত কেটে দিয়েছে বখাটেরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীর স্তন ও হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ তরুণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, ওই তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ৫০টিরও বেশি সেলাই লেগেছে।

সোমবার (২৫ এপ্রিল) মেয়েটির বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটির সঙ্গে এমন নৃসংসতা করা হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, গত ১৯ এপ্রিল রাতে মেয়েটি তার বসতঘর থেকে বের হয়ে টিউবওয়েলে যায়। এ সময় কয়েকজন তরুণ তার হাত, স্তন ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সিলেটে পাঠিয়ে দেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, মামলা দায়েরের পর পুলিশ আসামি ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ