1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০৩ 0 সংবাদ টি পড়েছেন
নাটোর প্রতিনিধি // নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের(২৫) সাথে ২০১৫ সালে একই উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করতে থাকে স্বামী ও শশুর বাড়ির লোকজন।

বিয়ের ছয় মাস পর ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে চাম্পার গলা কেটে হত্যার পর তার স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে চাম্পার বাবাসহ এলাকাবাসী শ্বশুর বাড়িতে গিয়ে চাম্পাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে আফছার মিয়াজী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় চাম্পার স্বামী শাহীন মন্ডল,শ্বশুর রইস মন্ডল ও শ্বাশুড়ি রমেসা বেগমসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র চাম্পার স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ