1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বরিশালে আসামির স্ত্রীর বটির কোপে আহত পুলিশ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৩৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ, এসময় আসামির স্ত্রী এক পুলিশ কর্মকর্তার মাথায় বটি দিয়ে কুপিয়ে জখম করে।

সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত বাকেরগঞ্জ থানার এএসআই কৃষ্ণ কান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মামুন ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে প্রতিপক্ষ হামলা চালিয়ে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি মনির হাওলাদারকে গ্রেপ্তার করতে সোমবার অভিযানে যায় শার্শী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিক হাসান রাসেলসহ পুলিশ সদস্যরা।

অভিযুক্ত মনির হাওলাদারকে আটক করতে গেলে তার স্ত্রী কুলসুম বটি দিয়ে অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। এসময় তিনি এএসআই কৃষ্ণকান্ত মিত্রকে কুপিয়ে জখম করেন।

এছাড়া এসময় আসামির সহযোগীরাও পুলিশের ওপর হামলা চালায়।

তবে পুলিশ হত্যা মামলার অভিযুক্ত আসামি মনির হাওলাদার ও পুলিশের ওপর হামলাকারী তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অন্য হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, আসামি ছিনিয়ে নিতেই মূলত মনিরের স্ত্রী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

এই ঘটনায় হত্যা মামলার আসামি মনির হাওলাদারসহ তার স্ত্রী কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় কুলসুমকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ