1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফাঁকা গুলিতে পণ্ড জাতীয় পার্টির ইফতার মাহফিল 

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭৯ 0 সংবাদ টি পড়েছেন

ডেক্স রিপোর্ট // বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভুইয়া বাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এতে মাহফিল পণ্ড হয়ে যায়। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খান নিজ শটগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে দলের তিনশ’ নেতাকর্মী ইফতার না করেই স্থান ত্যাগ করেন। নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এনামুল ভুঁইয়া বলেন, ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ জন্য মুলাদী উপজেলার তিন শতাধিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছিল। এতে আমন্ত্রিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন রশিদ খান। ওই ইফতার মাহফিলে আমিই (এনামুল) সভাপতিত্ব করি। হারুন খান ইফতারের কিছু আগে উপস্থিত হন। এ সময় ব্যানারে তার নাম লেখা হয়নি বলে রাগান্বিত হন। এমনকি বিষয়টি নিয়ে তিনি গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি নিজের লাইসেন্স করা শটগান বের করে ফাঁকা গুলি ছোড়েন। এতে করে ইফতার মাহফিলে আসা লোকজন ছোটাছুটি শুরু হয়। তিনি আরও বলেন, ইফতার মাহফিল পণ্ড না করে প্রয়োজনে আমার বুকে গুলি ছুড়তে বলি হারুন খানকে। তার এ ধরনের আচরণে নেতাকর্মীরা বেশিরভাগই ইফতারের স্থান ত্যাগ করে চলে যান। নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল খান বলেন, হারুন অর রশিদ খান তার শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার কারণে ইফতারে আসা দাওয়াতি মানুষ এবং গ্রামবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এতে করে বেশিরভাগ অতিথি স্থান ত্যাগ করেন। মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনও অভিযোগ দেননি। জাতীয় পার্টির উপজেলা সভাপতি হারুন অর রশিদ খানের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ