1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গাছের সঙ্গে বাঁধা ছিল বৃদ্ধের মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে বাড়ির পাশে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিরন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ ও তার স্ত্রী জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গ্রামের একটি বাগানের গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল তার মরদেহ। নিহত মিরন মিয়া ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রাতের যেকোন সময় বৃদ্ধ মিরন মিয়াকে হত্যা করা হয়। সকালে বাড়ির পাশের একটি বাগানের গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ