1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এবার কারিশ্মার সঙ্গে জুটি বাঁধলেন যিশু

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩২১ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // টালিউড ও বলিউড সর্বত্রই অভিনেতা যিশু সেনগুপ্তের অবাধ বিচরণ। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই টালিউডের সীমানা পেরিয়ে পা রেখেছেন বলিউডে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন তিনি। বর্তমানে সেখানেই ব্যস্ত ক্যারিয়ার পাকা করতে। তারই ধারাবাহিকতায় এবার কারিশ্মা কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন এই হিরো।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, জাতীয় স্তরের ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন যিশু। যার নাম ‘ব্রাউন’। এই সিরিজেই যিশুর বিপরীতে থাকবেন কারিশ্মা। গতকাল শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা।

জানা গেছে, অভীক বড়ুয়ার ‘সিটি অফ ডেথ’ বইটির ওপর ভিত্তি করে তৈরি হবে ‘ব্রাউন’। ক্রাইম ড্রামা সিরিজ এটি। কারিশ্মার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের তিন নম্বর প্রোজেক্ট ‘ব্রাউন’। অভিনেত্রীও শ্যুটিং সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে এক গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে কারিশ্মাকে।

এই সিরিজে শুধু কারিশ্মাই নন, বর্ষীয়ান অভিনেত্রী হেলেন ও সোনি রাজদানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যিশু। দীর্ঘদিন পর ক্যামেরার মুখোমুখি হবেন হেলেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’। এই সিনেমাতে কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিশু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ