1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঈদের মার্কেটে না যেতে পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩২৬ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাবা মায়ের সাথে ঈদের মার্কেটে না যেতে পেরে মিতা সুবর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়পাল্লা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে এবং পার্শ্ববর্তী আব্দুল্লাবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা যায়, শুক্রবার বেলা ২টার সময়ে নিহত সুবর্না তার বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে ফরিদপুরের সদরপুরে যেতে বায়না ধরে ও যেতে চায়। তখন বাবা-মা সুবর্ণাকে নিতে না চাইলে সবার সাথে তার কথা-কাটাকাটির পর ঝগড়া হয়। পরে সুবর্ণাকে একা ঘরে রেখে সদরপুর থানা এলাকায় ঈদ মার্কেট করতে তারা চলে যায়।

এরপর সবার সাথে সে অভিমান করে ঘরের মধ্যে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ৮টার দিকে বাড়ি এসে তার বাবা-মা আড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার সময়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ