1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩২৯ 0 সংবাদ টি পড়েছেন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি // ভোলার দৌলতখানে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন এক মা। এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের সদস্যরা শিশু শাকিলের (৮) লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। শাকিলের বাবার নাম- আল আমিন।

পুলিশ ও স্বজনরা জানান, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। তুচ্ছ ঘটনায় শাকিলকে মারধর করতেন। ওই রাতে ঘরের দরজা বন্ধ অবস্থায় হঠাৎ করে ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা গিয়ে রুনু বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেন।

আর তারা শিশু শাকিলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিলের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ময়নাতদন্তর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ