1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পিরোজপুরে প্রেমে বাধা দেওয়ায় কবরস্থানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৭৩ 0 সংবাদ টি পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের নাজিরপুরে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ভোরে কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তারা বাড়ির সামনের কবরস্থানে বসে এক সঙ্গে বিষপান করে।

প্রেমিকা দশম শ্রেণির ছাত্রী মারিয়া খানম ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। আর প্রেমিক ইয়াছিন তালুকদার (১৮) নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উলিবুনিয়া গ্রামের হাফিজ তালুকদারের ছেলে।

নিহত ইয়াছিনের বাবা জানান, তার ছেলে কয়েক দিন আগে তার ভগ্নিপতি (ইয়াছিনের ফুফা) মোজাম্মেল হক হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাতে ফুফাতো ভাই ছাব্বিরের সঙ্গে তার দোকানে ঘুমাতে যায় ইয়াছিন। রাত ৩টার দিকে ইয়াছিনের ফুফু (হাফিজ তালুকদারের বোন) ছাবিনা ইয়াছমিন ফোন করে জানান, ইয়াছিন ও বাড়ির পাশের এক মেয়ে এক সঙ্গে বিষপান করেছে।

মারিয়ার মা শামীমা নাছরিন জানান, তার মেয়ে ওই রাতে খেয়ে ১০টার দিকে তার কক্ষে ঘুমাতে যায়। রাত ২টার দিকে বাড়ির সামনের কবরস্থান থেকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার পান। পরে সেখানে গিয়ে মারিয়া ও ইয়াছিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। এর পরে চিকৎসাধীন অবস্থায় ভোর রাতে ইয়াছিন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী জানান, মারিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইয়াছিনের মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আত্মহত্যার বিষয়ে নিহতদের পরিবারের কেউই মুখ খুলছেন না। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ