1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, দলিল লেখক হান্নানের বিরুদ্ধে অভিযোগ রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

শহরের সব বড় সিনেমা হলগুলোতে সিয়ামের ‘শান’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৮৯ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটি এরই মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, ঐতিহ্যবাহী হল মধুমিতা ও আনন্দ সিনেমা হলে ‘শান’ মুক্তির বিষয়টি চূড়ান্ত। ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শঙ্খ ও লিবার্টি হলেও চলবে সিনেমাটি।

এছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবাণী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবাণী সিনেমা, শান্তাহারের পূর্বাশা সিনেমা, সিরাজগঞ্জের রেড সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে ‘শান’ চূড়ান্ত হয়েছে।

সিনেমাটির পরিচালক এম রাহিম জানান, ‘সিনেমাটির গল্প নির্মাণ দেখে মুগ্ধ হয়ে হলমালিকেরা এটি নিতে আগ্রহী হয়েছেন। দেশের সব বড় বড় হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি, এ সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ হল-তালিকা প্রকাশ করতে পারব।’

‘শান’ সিনেমাতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ