1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

লক্ষ্মীপুরে চাচাকে হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরিফ হোসেন রুবেল  নামে তার ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া এলাকার শ্রীরামপুর গ্রামে ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী এশিয়ান হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আজ এ রায় দেন।

এদিকে সাজাপ্রাপ্ত আসামি রায়ের সময়ে আদালতে উপস্থিত ছিল না। জামিনে বের হয়ে পলাতক রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ