1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০২ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই যুবক ডাকাত দলের সদস্য।

উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকায় বুধবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান।

নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে।

র‌্যাব জানায়, সিংগাইর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন খবরে তারা সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কাওসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের দুই সদস্যও আহত হয়েছেন।

এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ