1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভিক্ষুকদের কাছে লাখ লাখ টাকা, আমিরাতে গ্রেপ্তার ৯৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // বিশ্বের অনেক দেশে ভিক্ষাবৃত্তির ওপর কড়াকড়ি রয়েছে। কিন্তু তারপরও থেমে নেই নিন্দনীয় এ পেশা। অভাবের তাড়নায় মানুষ ভিক্ষাবৃত্তিতে নামলেও এমন অনেক ভিক্ষুক রয়েছেন, যাদের ভিক্ষা করার আদৌ কোনো প্রয়োজন নেই। কারণ, তাদের কাছে রয়েছে অর্থের পাহাড়। তাদের জন্য ভিক্ষাবৃত্তি বিপুল অর্থ সহজে হাতিয়ে নেয়ার হাতিয়ার।

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে এমন ৯৪ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় প্রত্যেকে লাখপতি। পবিত্র রমজানের শুরু থেকেই এ গ্রেপ্তার অভিযান শুরু করে আমিরাত কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৬৫ জন পুুরুষ ও ২৯ জন নারী রয়েছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, এক ভিক্ষুকের কাছ থেকে নগদ ৪৪ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৩৫ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে। অপর একজনের কাছে ১২ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮২ হাজার টাকা) এবং আরও একজনের কাছে নগদ ৯ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১১ হাজার টাকা) পাওয়া গেছে।

শারজাহ শহরে ভিক্ষুক গ্রেপ্তারের এ অভিযানের নেতৃত্বে থাকা লে. কর্নেল জসিম মোহাম্মদ বিন তালিয়াহ বলেন, গ্রেপ্তার হওয়া অপরাধীদের অধিকাংশই বহিরাগত; তারা ভ্রমণ ভিসায় আমিরাতে এসেছেন। তবে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, যারা পবিত্র রমজান মাসের সুবিধা নেয়ার চেষ্টা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ