1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

লঞ্চে টিকিট বিক্রি শুরুর আগেই শেষ 

  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৯৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নৌপথে লঞ্চের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা আজ বুধবার ২০ এপ্রিল থেকে। বিআইডব্লিউটিএ থেকে টিকিট বিক্রির এ তারিখ ঘোষণা করা হয়েছিল।

তবে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানা যায়, বিআইডব্লিউটিএ’র নির্ধারণ করা তারিখের আগেই শেষ হয়ে গেছে কেবিনের টিকিট বিক্রি। ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানান অনেক টিকিটপ্রত্যাশী।

একাধিক লঞ্চের মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, এরই মধ্যে প্রায় সব লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, এখন শুধু ডেক যাত্রীদের টিকিট রয়েছে। এগুলো আগে এলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।

তারা বলছেন, ডেক যাত্রীদের ঈদযাত্রায় সমস্যা হবে না, এখন অনেক লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করে। ঘোষিত তারিখের আগে কীভাবে কেবিনের টিকিট বিক্রি শেষ হলো-এ প্রশ্নে লঞ্চ মালিক, লঞ্চ মালিক সমিতি বা লঞ্চের ব্যবস্থাপকরা নাম প্রকাশ করে জবাব দিতে রাজি হননি।

বরিশালগামী লঞ্চ এমভি কীর্তনখোলার কেবিনে টিকিট কেনা এক ব্যক্তি জানান, তাদের টিকিট কেনার জন্য টার্মিনালে যেতে হয় না, ফোনে লঞ্চের ব্যবস্থাপককে বলে দিলে তিনি বুকিং করেন বা টিকিট কিনে রাখেন। পরে তারা এসে টাকা পরিশোধ করেন। তিনি বলেন, এভাবে বেশির ভাগ কেবিন যাত্রী ঈদের অগ্রিম টিকিট করে নিয়েছেন।

এ বিষয়ে বিআইডাব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, ‘আমরা ২০ এপ্রিল থেকে ঈদের টিকিট বিক্রি করার কথা বলেছি। এখন কেউ আগে টিকিট করে রাখলে আমাদের কিছু করার নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ