1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তীব্র তাপদাহের পর ভোলায় কালবৈশাখী ঝড়

  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ 0 সংবাদ টি পড়েছেন
ভোলা প্রতিনিধি // উপকূলীয় দ্বীপজেলা ভোলায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ৮ টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করে। ক্রমে বেড়ে চলে হাওয়ার গতি। একপর্যায়ে তা কালবৈশাখীর রূপ নেয়। আবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়।

এতে করে কিছু কিছু স্থানে গাছপালা ভেঙে পড়ে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী উত্তাল হয়ে পড়ে। নদীতে থাকা লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে তীব্র তাপদাহের পর বৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে।

ভোলার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক মাহাবুবুর রহমান জানায়, এটি ছিল বছরের প্রথম কালবৈশাখী ঝড়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭ কিলোমিটার। পাশাপাশি বৃষ্টি হয় ১দশমিক ৭ মিলিমিটার। তবে দিনে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ