1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

কুমিল্লায় বৈশাখী ঝড়ে গাছ পড়ে নিহত ১, আহত ৪

  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকালে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে শিশু মিয়া (৬০)। আহতরা হলেন, চালক সবুজ ও যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ৭টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের সিএনজি চালিত অটোরিকশার ওপরে পড়ে। পরে ঘটনাস্থলে স্থানীয়রা এসে আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করে এবং বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চালক সবুজের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড় এলাকায়। আহত বাকিদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায় বলে তিনি জানান।

বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, আমাদের ফোর্স সেখানে গেছে। এখনও বিস্তারিত বলতে পারছি না। নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ