1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোট // র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয় উপজেলার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৫)।

শনিবার দিবাগত রাত ২ টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি রাজু গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে রাজু গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

গত বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পর দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে মাদককারবারি রাজুসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাত জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ