1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

লক্ষ্মীপুরে নারীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে শহরবানু নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে খোকন আলী শেখ নামে তার সাবেক স্বামী।

রোববার বেলা পৌনে ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। ৩৫ বছরের সংসার ছেড়ে দেবরের সঙ্গে পালিয়ে শহরবানু নতুন সংসার শুরু করায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

তাদের সংসারে ৩ সন্তানও রয়েছে। এ সুবাধে ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে তারা নতুন সংসার শুরু করেন। এমন প্রেক্ষাপটে তার সাবেক স্বামী খোঁজ নিয়ে লক্ষ্মীপুরে আসেন। এক পর্যায়ে ছোট ভাইয়ের কাজে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহর বানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ভাবীকে বাগিয়ে এনে দেবর বিয়ে করে নতুন সংসার শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামী তার স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। পুলিশ হত্যাকারীকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ