1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ২৯

  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩০০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে এক নৌকাডুবিতে ছয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরও ২৯ যাত্রী।

শনিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেয়া তথ্যের ভিত্তিতে করা এক প্রতিবেদনে এমনই জানিয়েছে আল–জাজিরা।

আইওএম জানায়, লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির এই মর্মান্তিক ঘটনা ঘটে। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুটটিই বেশি ব্যবহার করে মানুষ। অবহেলার কারণে মানুষের জীবন দিয়ে এর দাম দিতে হচ্ছে। ভূমধ্যসাগরে ক্রমাগত এ ধরনের প্রাণহানির ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই বলেও জানায় সংস্থাটি।

তারা আরও জানায়, এবারের নৌকাডুবিতে ৬ জনের লাশ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, এ ঘটনায় বাকি ২৯ যাত্রীদের কেউই বেঁচে নেই। শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হলেও নৌকাটি কীভাবে ডুবে গেছে, বা কী কারণে ডুবে গেছে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে গত এক সপ্তাহেই ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৭৬ জন মারা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ