1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দেশে ফিরে ২৪ ঘণ্টা না পেরোতেই মাঠে মমিনুল-লিটন-জয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩০৬ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মাত্র গতকালই দেশে ফিরেছেন টাইগারদের একাংশ। যাদের মধ্যে ছিলেন টেস্টের অধিনায়ক মমিনুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম।

দেশে ফেরা ২৪ ঘন্টাও হয়নি, এরই মাঝে আবারো মাঠে নেমে গেছেন মমিনুল, লিটন আর জয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আবাহনী লিমিটেড আর প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ দিয়েই মাঠে নেমেছে জাতীয় দলের তিন ক্রিকেটার।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের হয়েই এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নামলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মমিনুল হক। অন্যদিকে ঐতিহ্যবাহী আবাহনীর জার্সিতে মাঠে নেমেছেন লিটন ও জয়।

লিটন আর জয় ফেরার আগের ম্যাচগুলোতে আবাহনীর হয়ে ইনিংস সূচনা করতো মুনিম শাহরিয়ার ও নাইম শেখ। আজ জাকের আলি অনিকের সাথে জয়কে ইনিংস ওপেন করতে পাঠিয়েছিলো আবাহনী ম্যানেজমেন্ট। শুরুটা ভালো করলেও ধরে রাখতে পারেননি অবশ্য শেষমেশ। ১৯ বল খেলে ২১ রান করে সাজঘরে ফিরতে হয়েছে জয়কে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ