1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন

আইপিএলে কলকাতা ও দিল্লির ম্যাচে পরপর তিন বলে আউট হয়ে বেঁচে যান আজিঙ্কা রাহানে। দুবার রিভিউ নিয়ে জীবন পান, একবার আম্পায়ারের বদান্যতায়। দিল্লির বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বল আজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে। দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে আউট দেন আম্পায়ার জয়রমন। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে। তার পরের বলটি ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে আঘাত হানে। আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারো রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

ইনিংসের প্রথম ওভারের সিদ্ধান্ত বদলানোর কারণে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের ওপর। সেই চাপের কারণেই একই ওভারে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মোস্তাফিজের বল রাহানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। তবে দিল্লির কোনো ক্রিকেটার আউটের আবেদন করেননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান রাহানে।

বর্তমান সময়ে আম্পায়ারিং নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিতর্ক চলছে, এরই মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্টে আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্ত তাদের মান ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ