1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

লোকজ সংস্কৃতি চর্চাই হচ্ছে সভ্যতার ধারক-বাহক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৯৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ ও চর্চাই হচ্ছে সভ্যতার ধারক-বাহক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ এপ্রিল) পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশী বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। প্রতিটি উৎসবই মনুষ্যত্বের উন্মীলন ঘটায়। উৎসব জাতীয় জীবনে সংকীর্ণতার সীমানা পেরিয়ে সমন্বয় ও ঐক্যের ক্ষেত্রকে প্রসারিত করে। লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ ও চর্চাই হচ্ছে সভ্যতার ধারক-বাহক। পারস্পরিক শুভেচ্ছাবোধ ও মিলনের গানই গীত হয় বাংলাদেশের রাঙা মাটির পথে পথে।

বাংলাদেশের পাহাড়ী নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিঝু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। আমাদের জাতীয় স্বত্বার অবিচ্ছেদ্য অংশ পার্বত্য বিভিন্ন নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। পার্বত্য বিভিন্ন নৃ-গোষ্ঠীর জনগণের ঐতিহ্য আমাদের দেশীয় চেতনার অন্যতম স্তর। আমাদের জাতীয় সংস্কৃতির সমন্বিত রূপের অংশ পাহাড়ী নৃ-গোষ্ঠীর ঐশ্বর্যমন্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য।

বিএনপি মহাসচিব এদেশের সকল নৃ-গোষ্ঠীর তথা সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, এই উৎসবের দিনগুলো আনন্দে ভরে উঠুক আর সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক-এই কামনা রইল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ