1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রণবীর-আলিয়ার বিয়ে: উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার!

  • প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৯৭ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // নানা গুঞ্জনের পর অবশেষে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ভারতের সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে এক মাস ধরে। আলিয়ার ভাই রাহুল ভাট আজতককে বলেছেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন ইউসুফ ভাই। তার রয়েছে মুম্বাইয়ের সেরা সিকিউরিটি ফোর্স—৯/১১ এজেন্সি। তাকে নিয়োজিত করা হয়েছে। এই এজেন্সি থেকে প্রায় ২০০ বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দলের ১০ ছেলেকেও পাঠানো হবে।’

রাহুল ভাট আরও জানিয়েছেন, আর কে স্টুডিয়োস ও রণবীরের বান্দ্রার বাসভবন বাস্তুতে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হবে। বিবাহপূর্ব অনুষ্ঠান মেহেদি, সংগীত ও ককটেল আয়োজন হবে আর কে স্টুডিয়োসে এবং বিয়ে হবে রণবীরের বাস্তুতে।

রাহুল এও জানান, ড্রোন দিয়ে সমস্ত নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং প্রত্যেক অতিথির সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষী। ভাই হিসেবে তিনি নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

রাহুল ভাট যুক্ত করেন, নিরাপত্তারক্ষীদের অবশ্যই কৌশলী, ইংরেজি ভাষায় দক্ষ, নম্র এবং অধূমপায়ী হতে হবে।

রণবীর-আলিয়া যুগলের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ এপ্রিল। বিয়ের আনুষ্ঠানিকতা হবে রাত ২টা থেকে ৪টার মধ্যে। রণবীর তার প্রিয় সংখ্যা ৮ বিয়ের জন্য বেছে নিয়েছেন। ১৬ এপ্রিল কীভাবে আট হচ্ছে? সেই হিসাব এভাবে মেলানো হয়েছে : ১৬ (তারিখ) + ৪ (মাস) + ২০২২ (সাল) = ২০৪২; সংখ্যাগুলোর যোগফল আট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ