1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার ফেসবুকে লাইভ, কমিটি বিলুপ্ত

  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৯৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পরীক্ষার হল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ফেসবুক লাইভে এসে বলেন, এ প্লাস না দিলে বোর্ড-মোর্ড ভেঙে ফেলবানে। ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন। লাইভের ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ