1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

প্যানেল চেয়ারম্যানের খাটের নিচে মিলল ২০ হাজার ইয়াবা

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি // কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা এবং দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ওরফে সোনা মিয়া এবং তার ছেলে রহমত উল্লাহকে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল উদ্দিন জানান, আজিজুল জনপ্রতিনিধি হওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাসপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার খাটের নিচে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ও অস্ত্র পাওয়া যায়।

বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর শনিবার সকালে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ