1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

নারিকেল গাছের চাপায় নারী এনজিও কর্মীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২০০ 0 সংবাদ টি পড়েছেন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি // ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের চাপায় পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার শ্রী-অঙ্গন এলাকায়।

এলাকাবাসী জানায়, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋণ সংগ্রহের কাজে ওই বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ উঠানের পাশে থাকা একটি নারিকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান জানান, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

নগরকান্দা থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ