1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নদী খুঁড়তে মিলল ‘২০০ বছর’ আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভৈরব নদ খননের সময় বহু পুরোনো একটি জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়গোড় পাওয়া গেছে। লোকমুখে প্রচলিত আছে, খননের জায়গাটিতে প্রায় ২০০ বছর আগে একটি জাহাজ ডুবে গিয়েছিল।

উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের পাশে ভৈরব নদ খননের সময় গতকাল শুক্রবার জাহাজটির ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পান শ্রমিকরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন।

ভৈরব নদী খননের কাজ ২০১৯ সাল থেকে চলছে। খনন কাজে নিয়োজিত ঠিকাদার মহব্বত হোসেন জানান, ড্রেজার দিয়ে খনন করার সময় জাহাজের অংশ বিশেষ উঠে আসে। পরে শ্রমিকরা সেখানে নেমে আরও কিছু অংশ পান। সেই সঙ্গে মানুষের হাড়ের অংশ বিশেষও পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম জানান, ভৈরব নদ দিয়ে কার্পাসডাঙ্গা থেকে কলকাতায় বাণিজ্য করতো ব্রিটিশরা। খননের ওই স্থানটিতেই ইংরেজদের একটি নীলকুঠি ছিল। সেই সময় প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনায় ডুবে যেতে পারে জাহাজটি।

কোমরপুর গ্রামের প্রবীণ বাসিন্দা মোফাজ্জেল হোসেন জানান, তিনি তার বাবার কাছে শুনেছিলেন এক ঝড়ে ব্রিটিশদের একটি জাহাজ ডুবে যাওয়ার কথা।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস জানান, তাদের ধারণা জাহাজটির মালামাল ২০০ বছরেরও বেশি পুরোনো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ