1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

একাদশে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ের শুরুটা সুখকর হয়নি অধিনায়ক মুমিনুল হকের দলের। হেরে যায় ২২০ রানের বড় ব্যবধানে। আজ শুক্রবার একাদশে দুই পরিবর্তন নিয়ে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ দল।

দ্বিতীয় টেস্টে অবশ্য টস ভাগ্য স্বাগতিকদের পক্ষে হেসেছে। যেখানে ডারবান টেস্টের মতো এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামবে ডিন এলগারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দ্বিতীয় ও শেষ ম্যাচে নিজেদের একাদশে ২টি পরিবর্তন এনেছে সফরকারীরা। ওপেনার তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরেছেন। প্রায় ১ বছর পর আবার টেস্ট খেলতে নামছেন তিনি। তামিমকে জায়গা ছেড়ে দিতে সাদমান ইসলামকে একাদশের বাইরে থাকতে হয়েছে। এদিকে ইনজুরির কারণে পেসার তাসকিন আহমেদ খেলছেন না, সেখানে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশ সাজিয়েছে ২ পেসার আর ২ স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ

ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ