1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি // মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসায় আবারও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ। এখন থেকে রুট পারমিট উল্লেখ সাপেক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দেশের নতুন ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, দীর্ঘ দুই বছরের বেশি সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ ছিল। এই রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট যাদের উল্লেখ থাকবে, এমন ভিসাধারী যাত্রীরা এই রুট ব্যবহার করে ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে আর বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন ভিসাধারীরা।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, গতকাল ভিসা আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাবান্ধা চেকপোস্ট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য নতুন ভিসায় এ রুট উল্লেখ থাকলে যে কেউ এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ