1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩২৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ইউক্রেনের লুহানস্কে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। তাকে উদ্ধারের দৃশ্য বুধবার সকালে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

তাতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর নিথর পড়ে আছেন ওই নারী। উদ্ধারকর্মীরা তাকে জীবিত টের পেয়ে তাদের গা শিউরে ওঠে। দ্রুত সর্বশক্তি দিয়ে তারা উদ্ধার অভিযানে নেমে পড়েন। তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

এই চিত্রটি এসেছে যখন ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর ঘোষণা করেছেন যে, রুশ বাহিনী রুবিঝনে শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বে ভ্লাদিমির পুতিনের বাহিনী অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মারিওপোলে রাশিয়ানরা ভ্রাম্যমাণ ক্রিমেটোরিয়াম স্থাপন করে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ সিটি কাউন্সিলের।

তারা বলছে, এর মাধ্যমে যুদ্ধাপরাধের সব প্রমাণ মুছে দিচ্ছে রাশিয়া। সরকারি হিসাবে এই শহরে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। এখন বুচা শহরের তথ্য উন্মোচিত হওয়ার পর রাশিয়ানরা প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করছে।

সিটি কাউন্সিলের তথ্য বলা হয়েছে, বুচা শহরে গণহত্যার ফলে আন্তর্জাতিক তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়েছে রাশিয়া। ফলে মারিওপোলে তাদের সেনাবাহিনী যে অপরাধ সংঘটিত করেছে, তার সব তথ্যপ্রমাণ মুছে দিতে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মারিওপোলে ক্রেমলিনের হাতের পুতুল একজন মেয়র কোস্তিয়ান্তিন ইভা শশেঙ্কোকে বসানো হয়েছে বলে দাবি করেছেন ওই শহরের প্রকৃত মেয়র ভাদিম বয়শেঙ্কো।

ইভাশশেঙ্কো হলেন রাশিয়াপন্থি দল অপজিশন প্ল্যাটফরমের স্থানীয় কাউন্সিল সদস্য। তাকে সোমবার দলীয় এক মিটিংয়ে মেয়র ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ